শেষের ঝড়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

সুইজারল্যান্ড বাধা পেড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২০২২ বিশ্বকাপজয়ীরা ৩-১ গোলে হারিয়েছে সুইসদের।

আগের পাঁচ ম্যাচে আট গোল করে কিলিয়ানএমবাপ্পের সঙ্গে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে থাকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এ ম্যাচে গোল না পেলেও ম্যাক অ্যালিস্টারকে দিয়ে দলের প্রথম গোল করিয়েছিলেন।

পরে নিজে বেশ ক’বার চড়াও হয়ে অবশ্য সুইসদের পোস্টের দেখা পাননি। তবে মেসির গোল না পাওয়ার ম্যাচে ঠিকই দলকে সেমিফাইনালে নিয়ে যেতে জ্বলে উঠেছেন আক্রমণভাগে তার দুই সঙ্গী হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।

১০ মিনিটে মেসির কর্নারে আলিস্টারের হেডে লিড নেয় আর্জেন্টিনা। ৬৭ মিনিটে সেই গোল পরিশোধ করেন দান এনদোয়। সুইসরা এর চার মিনিট বাদেই দশজনের দলে পরিনত হয়। দলটির অন্যতম মিডফিল্ডার ব্রেল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনার আক্রমণ গোছানোর কাজটা সহজ হয়েছিল। যদিও তারা নির্ধারিত ৯০ মিনিটে পায়নি গোলের দেখা। তবে ১১২ মিনিটে আলভারেস অসাধারণ গোলে আর্জেন্টিনার লিড পুনরুদ্ধার করেন। আর বদলী লাউতারো শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে দলের জন্য নিশ্চিত করেন সুযোগ সন্ধানী গোলে।

এর আগে মায়ামিতে নরওয়েকে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। ১৬ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের সামনে এখন ইংল্যান্ড। আগের দিন, অর্থাৎ ১৫ জুলাই প্রথম সেমিফাইনালে অল-ইউরোপিয়ান দ্বৈরথে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top