নিজস্ব প্রতিবেদক
আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টায় গৌরনদী আল হেলাল দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আল আমিন ও সঞ্চালনায় করেন উপজেলা সেক্রেটারি মোঃ বায়েজিদ শরীফ।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজ ও গৌরনদী পৌর আমীর মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীল এবং উপজেলার সদস্য (রুকন) বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আগামী ১৮ জুলাই বরিশালে সমাবেশ সফলভাবে বাস্তবায়ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।




