বরিশাল স্টিমারঘাট মসজিদের খতিব মাওলানা শরাফ উদ্দিন বেগ আর নেই

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল স্টিমারঘাট জামে মসজিদের খতিব ও বরিশালের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ শরাফ উদ্দিন বেগ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালের খবরে বরিশালসহ বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লি ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর দুপুর ২টায় বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মুসল্লি, শুভানুধ্যায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর জন্য দোয়ার আবেদন জানিয়ে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করেন। আমীন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top