শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এছাড়াও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য বাহাদুর সাজেদা আক্তার, খন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান মনু, আবুল মোল্লা, শামসুল হক খোকন ও মন্নান আকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন, যুবদল নেতা বিল্লাল ফকির, মনির মোল্লা, মোল্লা পান্না বখতিয়ার, আকন মনির, এমদাদুল হক জুয়েল, ইসমাইল পাইক ও গোলাম মাকিদ মুনমুন।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




