ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

বরিশাল জার্নাল ডেস্ক

ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়ে গড়িমসি বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৩ এপ্রিল) জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে নিয়মিতভাবে এসব নোট গ্রহণ করে সমমূল্যের নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট বিনিময়ে পৃথক কাউন্টার চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top