নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে উপজেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবির স্থানীয় একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এ্যাডভোকেট মুয়ায্ম হোসাইন হেলাল।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল অঞ্চল সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, পটুয়াখালী জেলার সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টীম সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহআলম, বরিশাল জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ড. এসএম মাহফুজুর রহমান, ঝালকাঠি জেলা নায়েবে আমীর এডভোকেট বিএম আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার।
শিক্ষাশিবিরের উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক মাওলানা আবদুল জব্বার। এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা শাখার নেতৃবৃন্দ।
শিক্ষাশিবিরে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা শাখার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্যরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।




