স্ত্রীর সঙ্গে বিরোধে নিজের ঘরে আগুন দিলেন স্বামী

বরিশাল জার্নাল ডেস্ক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে নিজের বসতঘরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসকে বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরাফিল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। স্ত্রী কোহিনুরের সঙ্গে বিরোধের কারণে তিনি আলাদা ঘরে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় তিনি নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন।

 

পরিবারের সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের কিছু আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ইসরাফিল হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। পারিবারিক কলহের কারণে তিনি আলাদা থাকছিলেন। ঘটনার দিন তিনি নিজেই ঘরে আগুন দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top