বিমানের টয়লেট থেকে ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ বিমানের টয়লেট থেকে প্রায় ৩৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-০২(C-02) এ অবতরণের পর এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

 

কাস্টমস হাউজ ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্তৃপক্ষ রোববার (২৯ মার্চ) দুপুরে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছে।

 

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিমানটি অবতরণের পর পরই গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক ও বিমান যৌথ অভিযান চালায়। অভিযানকালে বিজি-৩৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে নিবিড় তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে কার্গো হোল্ডের টয়লেট থে সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭.৭৮৪ কেজি। স্বর্ণের বারগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

 

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে বারগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top