৫০ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়

বরিশাল জার্নাল ডেস্ক

৫০ বছর ইমামতি করার পর ফুলসজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মসজিদের প্রিয় ইমাম ক্বারি আব্দুর রহিম মুন্সীকে। বিদায়বেলায় মসজিদের ইমামের হাতে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা তুলে দেয় স্থানীয়রা। এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছে এলাকাবাসী।

শনিবার (২১ মার্চ) দীর্ঘ ৫০ বছরের ইমামতি জীবনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন করা হয়।

কারণ এই মানুষটিই দীর্ঘ পাঁচ দশক ধরে এলাকার মানুষের নামাজের ইমাম, সুখ-দুঃখের সাথী এবং ধর্মীয় পথপ্রদর্শক।

স্থানীয় মোস্তফা কামাল (সিনিয়র) বলেন, ‘ক্বারি আব্দুর রহিম মুন্সী শুধু একজন ইমাম নন, তিনি এই এলাকার নৈতিক ও সামাজিক অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার কণ্ঠে কোরআন তিলাওয়াত, তার উপদেশ ও জীবনাচরণ মানুষকে বছরের পর বছর প্রভাবিত করেছে।’

স্থানীয় স্কুলশিক্ষক মোস্তফা কামাল (জুনিয়র) বলেন, ‘এ ধরনের সম্মাননা শুধু একজন ব্যক্তির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং সমাজে আলেমদের মর্যাদা প্রতিষ্ঠার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ 

এমদাদ হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইমামকে নিয়ে স্মৃতিচারণা করেন সালাউদ্দিন মাস্টার, মৌলভী বশির আহমেদ, সাহাজ উদ্দিন, মুজিবুর রহমান, আলী হোসেন, আকতার হোসেন, নুর মোহাম্মদ, আবু তাহের, জামির হোসেন, জহিরুল ইসলাম হৃদয়, হাফেজ ইসমাইল হোসেন, হাফেজ ফজলুল হক, হাফেজ ইমাম হোসেন, হাফেজ শামসুল হক, আব্দুর রহমান, জয়নাল আবেদীন, মো. কাশেম, জহিরুল ইসলাম, ওমর ফারুক, জামাল হোসেন, শান্তি মিয়া, আমির হোসেন, মহাসিন ওয়াহিদ, সাইফ মোহাম্মদ সাদ্দাম, এম কে বাশার, সাইফুল্লাহ মনসুর জিলানী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top