আছে পুলিশের পরিচয়পত্র, পোশাক, ওয়াকিটকি—অথচ সব কিছুই ভুয়া

ডেস্ক রিপোর্ট

গাজীপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে বাসন থানার পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ওয়াকিটকি, পুলিশের পোশাক এবং একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় বাসন থানায় একটি মামলা হয়েছে।

বাসন থানার ওসি হারুন অর রশীদ জানান, অভিযুক্ত মাইদুল ইসলাম পুলিশ পরিচয়ে ভোগড়া এলাকার মুদি দোকানদার মো. জহিরুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময়ে বাকিতে ছয় হাজার টাকার পণ্য কিনেন। বকেয়া টাকা চাওয়ার পরিশোধ না করে নতুন করে মালমাল নেন।

তার আচরণ সন্দেহ হলে দোকানদার স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেয়। 

মাইদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও প্রতারণাসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  কালের কণ্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top