বরিশালে ঈদের প্রধান জামাত হেমায়েত উদ্দিন ঈদগাহে

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নগরের প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। পাশাপাশি প্রথমবারে মতো মেয়েদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

 

এ ছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। পাশাপাশি নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকাররম মসজিদ, পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাতের আয়োজন করা হবে।

 

অন্যদিকে চরমোনাই দরবার শরিফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত হবে। তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারলে সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top