আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বেঁচে আছেন এবং অক্ষত আছেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ট এক সহযোগী উপদেষ্টা।

 

রোববার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলুকে বিষয়টি নিশ্চিত করেছেন এই উপদেষ্টা।

 

বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্যেষ্ঠ নেতৃত্ব এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত এবং অক্ষত আছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে উপদেষ্টা বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করছি। সবকিছু ঠিক আছে।

 

তিনি আরও জানান, রোববার তার নিরাপত্তা বিভাগের সঙ্গে সম্পর্কিত একটি ভবনে হামলা চালানো হয়েছিল। তার তিন দেহরক্ষী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য, নিহত হয়েছেন। হামলায় তার নিজের বাসভবনটি অক্ষত ছিল এবং সেই ভবন থেকে ১০০ মিটার দূরে কোনো হামলা হয়নি।

 

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রেরে যৌথ হামলায় নিহত হয়েছেন।

 

ইসরায়েলি গণমাধম্যের প্রতিবেদন অনুযায়ী, আহমাদিনেজাদকে তার বাড়িতেই আঘাত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া এটিকে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে।

 

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কট্টরপন্থি বক্তব্যের জন্য পরিচিত ছিলেন এবং পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বমূলক অবস্থান নিয়েছিলেন। তার শাসনামল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top