সৈয়দকাঠিতে পাইপগানসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নে অভিযান চালিয়ে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলাম ওরফে তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দকাঠী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার হেফাজত থেকে একটি পাইপগান, আটটি কার্তুজ, দুটি ছেনি ও একটি রামদা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top