বরিশাল-৪ আসনের দুর্গম এলাকায় জনতার দ্বারে দ্বারে মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক::
বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে দুর্গম জনপদে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বুধবার (১০ ডিসেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন এবং আগামী নির্বাচনে “দাঁড়িপাল্লা” প্রতীকে সমর্থন প্রত্যাশা করেন।
গণসংযোগকালে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, জাঙ্গালিয়া ইউনিয়নসহ মেহেন্দিগঞ্জের দক্ষিণাঞ্চল একটি অবহেলিত জনপদ। এখানকার মানুষের মৌলিক চাহিদাগুলো আজও পূরণ হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই এই অঞ্চল অনেক পিছিয়ে আছে। আমি যদি আপনাদের সমর্থন নিয়ে নির্বাচিত হই, তবে এই অবহেলিত জনপদের উন্নয়নে আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। আপনাদের পাশে দাঁড়ানো আমার রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, বরং এই অঞ্চলের মানুষের কল্যাণে ইতিবাচক রাজনীতি দেখতে চাই।
তিনি জনগণকে আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান এবং একটি সুন্দর ও সমৃদ্ধিশালী মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এনায়েত হোসেন নাসিম, জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আনিছুর রহমান ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আবু সালেম দিদার প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top