বাকেরগঞ্জে জামায়াত প্রার্থীর মটর শোভাযাত্রা

 

বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

২২ (নভেম্বর) শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ জে.এস.ইউ. মডেল হাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতা-কর্মী, স্থানীয় জনগণ ও সমর্থকরা অংশ নেন।

মটর শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়ে আমির ড. মাহফুজুর রহমান। শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলম।  আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন সিকদার ।

এছাড়াও বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতা-কর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top