নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আমরা মানুষের বাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। বিগত স্বৈরাচার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহনকারী সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করে জাতীয় নির্বাচন দিতে হবে। কেউ যদি জনগনের ভোটাধিকার হরণ করতে চায় তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে রুখে দাড়াতে হবে।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়ন জামায়াতের পথসভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় ইউনিয়নের বনিক হাট প্রাঙ্গনে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম ও সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মোঃ আরমান হোসাইন।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন জামায়াতের কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন ও থানা সেক্রেটারী কাজী লুৎফর রহমান, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন, যুব বিভাগের কাজিরহাট থানা সভাপতি মোঃ জামাল উদ্দিন ও থানা সেক্রেটারী মোঃ শাহেদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের হিজলা উপজেলা সভাপতি মোঃ বশিরউল্লাহ, জামায়াতের লতা ইউনিয়ন আমীর মোঃ অহিদুল ইসলাম, ভাষানচর ইউনিয়ন আমীর মাওলানা আবদুর রহমান ফারুক প্রমুখ।
এছাড়াও থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।




