নিজস্ব প্রতিবেদক::
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মুলাদী শাখা প্রধান মোঃ নুর-ই-আলম জিয়া অসুস্থ হয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে হাসপাতালে গিয়ে তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার রোগ মুক্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় তার সাথে ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের সিনিয়র অফিসার প্রশাসন আব্দুল রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা ইউনিট সদস্য মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ ও মোঃ জামাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




