নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের শেষে বিদায়বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন উজিরপুর উপজেলার বি কে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ চন্দ্র বাড়ৈ। বুধবার (২৯ অক্টোবর) বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানায়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পাপিয়া ইয়াসমিন, সিনিয়র শিক্ষক অমল চন্দ্র রায়, মো. কামাল হোসেন, মো. ওমর ফারুক, মো. নাসির উদ্দিন, আমেনা খানম, মো. হেমায়েত উদ্দিন, ঝুমা হালদার, মো. সেলিম মোল্লা, সীমা রানী কবিরাজ, মো. আনিচুর রহমান, গাজী মনিরুজ্জামান, শারমিন জাহান, সহকারী শিক্ষক শারমিন জাহান, শাকিল আহসান, ননী বিশ্বাস, জাহিদুল ইসলাম, মাইনুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন অফিস সহকারি রফিকুল ইসলাম, ল্যাব সহকারি এস এম ইমদাদুল হক। এছাড়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারিবৃন্দ।
বক্তারা প্রিয় সহকর্মীর বিদায় বেলা স্কুলের উন্নয়নে তার অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তার অবসর পরবর্তী জীবনের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
জগদীশ চন্দ্র বাড়ৈ ১৯৮৯ সালের ১২ ফেব্রুয়ারি বি কে মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন সাফল্যের সাথে শেষ করে বুধবার তিনি অবসরে যান।




