নিজস্ব প্রতিবেদক::
বরিশাল-৪ আসনের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বুধবার (৮ অক্টোবর) তিনি ইউনিয়নের বান্দের হাট বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, বিগত স্বৈরাচারী শাসন আমলে দেশের আইন, বিচার ও অর্থনৈতিক খাত সব নষ্ট করে ফেলেছে। এই দেশকে সুসংগঠিত করা এবং জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষে আগামীতে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তাই দাড়ি পাল্লায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের মাধ্যমে দেশ পরিচালনার জন্য জামায়াতকে বিজয়ী করুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, জাামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, বড়জালিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ, গুয়াবাড়িয়া ইউনিয়ন আমীর ইমরুল হাসান শিপু মৃধা, জামায়াত নেতা মাস্টার হোসাইন আহমেদ, মাওলানা আবদুল মতিন ও মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ ও এলাকার সাধারণ জনগন অংশগ্রহন করেন।




