মেহেন্দিগঞ্জে জামায়াত নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক::

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষদের নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ধর্মের দোহাই দিয়ে সনাতন ধর্মালম্বীদের সাথে আমাদের বিভাজন করা সম্ভব নয়। জামায়াতের কোন নেতা-কর্মী কোন হিন্দু ভাইদের জমি দখল বা তাদের সাথে অসদাচরণ করেছে এরকম কোন নজির নেই। আমরা চাঁদাবাজ ও দখলদার মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই ।
তিনি সনাতনী ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।
তিনি আগামী নির্বাচনে দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার জন্য সনাতনী ধর্মালম্বীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. সাইফুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ইব্রাহীম খলিল, মাওলানা মনিরুজ্জামান আবদুল্লাহ, মাস্টার মোহাম্মদ আলী, মাস্টার আমজাদ হোসেন, মাস্টার ইমরান হোসেন ও মাওলানা আক্তার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইউসুফ, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ, জামায়াতের মেহেন্দিগঞ্জ পৌর নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ, পৌর সেক্রেটারী হাফেজ মাহবুবুর রহমান, উত্তর উলানিয়া ইউনিয়ন আমীর মাওলানা নুরুল ইসলাম, দক্ষিন উলানিয়া ইউনিয়ন আমীর কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মেহেদী হাসান ও মেহেন্দিগঞ্জ পূর্ব শাখা সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জামায়াতের মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ দেড়শতাধিক মটর সাইকেল বহর নিয়ে অংশগ্রহন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top