গৌরনদীতে প্রবাসী বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা ও শ্রমিকদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি মো. বিপ্লব হোসেন আজাদ তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেছেন। বুধবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আজাদ জানান, প্রবাস জীবনের ২৭ বছরের সঞ্চিত অর্থ দিয়ে তিনি এলাকায় বাবা-মায়ের নামে হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে হাসপাতালটি অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসার একমাত্র ভরসা হলেও লোকসানি হওয়ায় প্রতি মাসে তাকে ব্যক্তিগতভাবে ভর্তুকি দিতে হচ্ছে। পাশাপাশি প্রতিবছর নগদ অর্থ, পোশাক ও শীতবস্ত্র বিতরণসহ মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতি শুরু করেছি। বর্তমানে বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছি। গত ১৭ বছর ধরে সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, প্রায় আট বছর আগে শামছুল আলম মোল্লার এক ভাই-ও একবোনের কাছ থেকে তাদের পৈত্রিক সম্পত্তির অংশ ক্রয় করেন। এরপর থেকেই শামছুল আলম মোল্লা ও তার সহযোগীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকে। আমি  এর সঠিক বিচার চাই।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top