স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী : বোরহানউদ্দিনে র‍্যালি ও আলোচনা সভা

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন ( ভোলা) সংবাদদাতা

‘স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলো একতা’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিনে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।  এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা কার্যালয়ে সমবেত হন।

পরে আনুষ্ঠানিকভাবে বর্নাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আতিফ আসলাম রুবেলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মোঃ আজম, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নোমান, সাধারণ সম্পাদক সিপন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

এসময় বক্তারা বলেন, ১৬ বছর ধরে আমরা আওয়ামী লীগের অত্যাচারে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। আমরা ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top