আগৈলঝাড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদ দাতাঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ১০ লক্ষাধিক টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামে মোহাম্মদ শিমুল মিয়ার লীজ নেয়া পাঁচ একর জমি জুড়ে মাছের পুকুরে বুধবার দিবাগত রাতে বিষ প্রয়োগ করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই গ্রামের মৃত কবির ভূঁইয়ার পুত্র সোহেল ভূঁইয়া এই কাজ করেছেন।

পরের দিন সকালবেলা স্থানীয়রা পুকুরের মাছ মরে ভাসতে দেখতে পেয়ে শিমুল মিয়াকে জানান। ভুক্তভোগী শিমুল মিয়া আরো জানান, বিগত দিনে কয়েকবার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের এনে রামদা দিয়ে আমাকে হত্যা চেষ্টা করে কিন্তু এলাকাবাসীর বাধার কারণে তার এই চেষ্টা ব্যর্থ হয়।

এ ব্যাপারে আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে ১০ লাখ টাকার মাছ ছিলো বলে জানান শিমুল মিয়া। তিনি এ ঘটনায় তদন্তসাপেক্ষে বিচার দাবি করেন।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top