বাকেরগঞ্জে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

 

বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখা ওলামা বিভাগের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে ২৬ জুলাই শনিবার সকাল ৯ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ নুরুল হকের সভাপতিত্বে ওলামা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন, জেলা জামায়াতের ওলামা সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসেন, উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা ওলামা বিভাগীয় দায়িত্বশীল মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ এ দেশে আগামীর নেতৃত্ব দিবেন আলেম ওলামাগণ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top