আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ : ড. রেজাউল করিম

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার উদ্যোগে শনিবার (২৮ জুন) সকাল ১০টায় বরিশালের একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে দিনব্যাপী বিশেষ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনের বিজয় অভিযাত্রার বড় মঞ্চ। যদি আমরা সর্বোচ্চ প্রচেষ্টা ও ত্যাগের মনোভাব নিয়ে জনগণের কাছে পৌঁছাতে পারি, তবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

তিনি আরও বলেন, পূর্বসূরীদের ত্যাগ ও কুরবানির ধারা আমাদের সামনে আলোকবর্তিকা হয়ে আছে। সেই ধারাবাহিকতায় আন্তরিকতা ও ঐক্য নিয়ে কাজ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে।”

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলার নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা কর্মপরিষদ ও মজলিশে শুরা সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার সভাপতি এবং ছাত্রশিবির বরিশাল জেলা পূর্বের সাবেক সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক শাহ আলম; বরিশাল জেলার নায়েবে আমীর ড. মাহফুজুর রহমান; বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার; জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমদ খান; অধ্যাপক মাসুদুর রহমান শিকদার; ছাত্রশিবিরের সাবেক বরিশাল জেলা পূর্বের সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সগীর বিন সাঈদ; বরিশাল জেলা পশ্চিমের সাবেক সভাপতি এ্যাডভোকেট আজম খান; সাঈদ আহমদ খান, সফিউল্লাহ তালুকদার, সৈয়দ গুলজার আলম, নূরুল হক সোহরাব, কাওসার হোসাইন, মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যগণ ইসলামী আন্দোলনের রিজার্ভ শক্তি। তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্ব আগামীর ইসলামি সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা ইসলাম, ন্যায়, ইনসাফ ও আদর্শের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top