ক্রীড়া ডেস্ক
গল টেস্টের প্রথম দিন শেষে শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ। দিন শেষে নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে ও মুশফিকুর রহীম ১০৫ রানে অপরাজিত রয়েছেন।
মঙ্গলবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শান্ত বাহিনীর। স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই শেষ হয় তিন উইকেট। দলীয় ৫ ও ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন এনামুল হক বিজয়। এরপর সাদমান ইসলাম(১৪) ও মুমিনুল হকও (২৯) সুবিধা করতে পারেননি। তবে চতুর্থ উইকেট অধিনায়ক শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকের জুটিতে ঘুড়ে দাড়ায় বাংলাদেশ।
দিন শেষে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ২৪৭ রান পেয়েছে বাংলাদেশ। ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ২৬০ বল খেলে ১৩৬ রানে অপরাজিত আছেন শান্ত। এটি তার ৩৫ টেস্টের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।
অন্য প্রান্তে মুশফিক তার ১০৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চারের সাহায্যে। বল খেলেছেন ১৮৬টি। বর্ষীয়ান মুশফিকের ৯৬ টেস্টের ক্যারিয়ারে এটি ১২তম সেঞ্চুরি।




