বানারীপাড়ায় মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল দিল ইসলামিক এইড বাংলাদেশ

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলায় ইসলামিক এইড বাংলাদেশের উদ্যোগে মেধাবী ও তুলনামূলকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ৫টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২৬ মে সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, পৌর জামায়াতের আমীর কাওসার হোসাইন, ইসলামি ছাত্রশিবিরের বানারীপাড়া উপজেলা সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই উদ্যোগটি শিক্ষা ক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের চলাচলে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের শিক্ষাজীবনকে আরও গতিশীল ও সহজতর করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক এইড বাংলাদেশ

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top