মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের উত্তর বেতাল গ্রামে পুকুরে ডুবে নুসাইবা নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুসাইবার বাবার নাম মো. লিটন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৭ এপ্রিল) পরিবারের অসতর্কতার কারণে বাড়ির পেছনে থাকা একটি পুকুরে পড়ে যায় ছোট্ট নুসাইবা। কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে পৌঁছালে ডিউটিরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মৃত্যুবরণ করেছে।
নুসাইবার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।



