বানারীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া (বরিশাল): বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবণসারা গ্রামে পুকুরে ডুবে জান্নাত (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি স্থানীয় মো: মাইনুদ্দিনের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দিকে পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশে একটি ছোট পুকুরে পড়ে যায় জান্নাত।

পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। পরবর্তীতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top