বানারীপাড়ায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া

 

বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহিষাপোতা গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার নথি সূত্রে জানা যায়, ঘটনার রাতে মহিষাপোতা গ্রামের মোঃ আফসার হোসেনের ছেলে শাকিলের বাড়িতে গিয়ে একই গ্রামের সুমন ফিটার, রফিক, ওসমান সহ ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়া এসে  দুই  লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করা শাকিলকে মারধর শুরু করে।

এ সময় শাকিলের মা ও আশপাশের লোকজন এগিয়ে এলে  তাদেরও মারধর করা হয়। এতে শাকিলের মা ও স্থানীয় মেনাজ খান আহত হন। এলাকাবাসী এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।  এলাকার লোকজন ৯৯৯ এ কল করলে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বানারীপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এলাকাবাসীকে উদ্ধার করে।

এ ব্যাপারে অভিযুক্ত সুমন ফিটার, রফিক, ওসমাদের সাথে যোগাযোগ করলে তারা ঘটনা অস্বীকার করে বলেন,আমরা মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে গিয়েছিলাম। তাদের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন সুস্পষ্ট অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top