মহাসড়কে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা আদায়

 

নিজস্ব প্রতিবেদক

কর্মস্থলে ফেরার যাত্রা নিরাপদ ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বরিশাল মহাসড়কে অভিযান পরিচালনা করেছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর নির্দেশনায় শুক্রবার এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। এ সময় যানবাহনের রেজিষ্ট্রেশন ও রুট পারমিটবিহীন চলাচল, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৮ টি মামলায় ২২ হাজার টাকা অর্থ দণ্ড আদায় করা হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top