মির্জাগঞ্জে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবদিখালী সরকারি ও সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে স্বারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালিত করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সকাল এগারোটায় সুবদিখালী সরকারি কলেজের সামনের মহাসড়কে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলামের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে চারদফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। কলেজের সাবেক শিক্ষার্থী মোঃ আরাফ এলাহি সুনানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জাহিদ হাসান, মোঃ রাব্বি মল্লিক, মোঃ সাব্বির ফরাজি, মোঃ আসিফ মৃধা, মোঃ তাওহীদ ইসলাম, মোঃ আকাশ, অর্জুন ঋষি, মোঃ জাহিদ হাসান ও মোসাঃ জেসমিন প্রমূখ।

বক্তারা বলেন, সুবিদখালী সরকারি ও সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পরীক্ষা কেন্দ্র গত ১৭ মার্চ অন্যায্যভাবে ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় একটি কলেজে কেন্দ্র দেয়া হয়েছে। সুবিদখালী সরকারী কলেজ ও সুবিদখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা মানববন্ধনে দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।

উপজেলার সর্বশেষ প্রান্তে পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহ বিকেলে অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষা শেষ বাড়ি ফিরতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে। এমনকি অন্তঃস্বত্তা নারী শিক্ষার্থীদের ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা খুবই কষ্টকর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনৈতিক সিদ্ধান্ত কোনভাবেই আমরা শিক্ষার্থীরা সমর্থন করি না, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষা কেন্দ্র পুনঃরায় ফেরত আনা না হলে আমরা শিক্ষার্থীরা রমজানের পরে কঠোর কর্মসূচির দেয়া হবে এবং অনতিবিলম্বে কেন্দ্র পরিবর্তনের দাবি জানাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, অনার্স পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবীতে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে এবং জেলা প্রশাসক স্যারকে বিষয়টি অবহিত করেছি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top