বরিশাল জার্নাল ডেস্ক: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের (হিজলা-মেহেন্দিগঞ্জ) প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবদুল জব্বারকে। জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি হলরুমে এক দ্বায়িত্বশীল সমাবেশে অধ্যাপক আবদুল জব্বারকে বরিশাল-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথি কেন্দ্রিয় সিদ্ধান্তের আলোকে হিজলা-মেহেন্দিগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে অধ্যাপক আবদুল জবারের নাম ঘোষণা করেন।
দ্বায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক ড. মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবু মুনিম, এ্যাড জহির উদ্দিন ইয়ামিন, এ্যাড আজম খান অধ্যাপক, মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মাসউদুর রহমান শিকদার, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, সাইফুর রহমান, মো নুরুল হক সোহরাব।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগন্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, হিজলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি সৈয়দ গুলজার আলমসহ উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারি বৃন্দ।




