২০২৫ হবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতির বছর : অধ্যাপক জব্বার

 

বরিশাল জার্নাল ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার মজলিসে শূরার ২০২৫ সালের ১ম সাধারণ অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবীর সঞ্চালনায় শূরা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান ও অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

জেলা কার্যালয় অনুষ্ঠিত মজলিসে শূরার সাধারণ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জেলা আমির বলেন, দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও সংগ্রামের ফসল হলো ৫ আগস্টের নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ছাত্র শ্রমিক জনতার সুস্থতার জন্য মহান রব্বুল আলামীনের নিকট দোয়া করছি।

তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই তা সম্ভব। আর ২০২৫ সাল হবে এই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতির বছর। সভায় উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আজিজুর রহমান অলিদ ও অধ্যাপক সাইয়েদ আহমদ খান, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য অধ্যাপক আবু মুনিম, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, অ্যাডভোকেট আযম খান, অধ্যাপক মোশাররফ হোসাইন, অধ্যাপক সাইফুল ইসলাম, মো সাইফুর রহমান, অধ্যাপক মাসুদুর রহমান শিকদার, মো নুরুল হক সোহরাব, হাফেজ মাওলানা কাওসার হোসাইন, হাফেজ সাইফুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যপক মাও আলাউদ্দিন , মাও গিয়াস উদ্দিন , মাওলানা আল আমিন হোসাইন, মো রুহুল আমীন সবুজ, মো. বায়জিদ শরিফ, মাওলানা আব্দুল খালেক, মো খোকন সরদার, অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, হাফেজ সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল,মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম মাঝী,মাওলানা আবু সালেহ, মাওলানা আব্দুল মালেক, অধ্যাপক মাওলানা নুরুল আমিন, মাওলানা হারুনুর রশীদ, সৈয়দ গুলজার আলম, মাওলানা আবুল হোসেন, লুৎফুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস , অধ্যাপক মাওলানা ফিরোজ আলম ও মাওলানা আবুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top