মনপুরার যৌথ অভিযানে চাই জাল ও পাঙ্গাসের পোনা জব্দ

 

মো.মহিব্বুল্যাহ (ইলিয়াছ),মনপুরা : ভোলার মনপুরার মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ৭ টি চাই জাল আটক করে তা ধ্বংস করা হয়।এই সময় এক টন পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বদনার চর ও রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় অভিযানে নিষিদ্ধ চাই আটক ও ১হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করে তা মেঘনায় অবমুক্ত করা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটককৃত ৭ টি নিষিদ্ধ চাই জাল ভেঙ্গে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top