গৌরনদী প্রতিনিধি
নানা শ্রেণি পেশার মানুষের মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার (৯ডিসেম্বর) বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খানসহ নানা শ্রেণি-পেশার মানুষজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এরপর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন শিল্পী, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাইটিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, এসএম জুলফিকার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, গৌরনদী উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ লিটন খান প্রমুখ।




