মাহমুদুল হাসান, বানারীপাড়া
বানারীপাড়ায় উত্তরপাড় মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। গ্র্যান্ড ফাইনালে স্বরূপকাঠির মিনি কিং বনাম নেছারাবাদের থেকে হাবিব স্মৃতি সংসদের মধ্যে তুমুল লড়াইয হয়।
নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে পরে টাইব্রেকারে মিনি কিংস স্বরূপকাঠি ক হারিয়ে হাবিব স্মৃতি সংসদ শিরোপা জিতে নেয়।
পৌর জামায়াতের আমির কাওসার হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আশিকুল ইসলাম আজাদ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন আরিফুল ইসলাম সৈকত, মাহমুদুল হাসান, মিঠুন, ইরান, রাব্বি সরদার, মাহফুজুর রহমান সজীব, শাহাদাত, সুজন কুন্ডু, মিঠুন, ইরান, সানি, রুমান, রিশাদ, রুম্মান।




