উত্তম গোলদার, মির্জাগঞ্জ
পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন ’জাগ্রত মির্জাগঞ্জ’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মোঃ সাইফুল ইসলাম খান বাপ্পিকে সভাপতি ও মোঃ রুহুল আমিন রাজ্জাককে সাধারণ সম্পাদক করে পরবর্তী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত ২৫ অক্টোবর এক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালকগণ। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ হান্নান আকন ইকবাল, সহ-সভাপতি মোঃ আল আমিন, ফাইজুল আল নোমান, মোঃ নূর আলম, সুজন খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাইফুল ইসলাম রনি, আসাদুল জামান বাচ্চু, সবুজ আকন, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বশির আলম স্বাধীন, মো: মাঈনুল হোসেন, মো: সোহাগ মিয়া, মো: রুবেল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ আছিফুর ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর নূর টিপু, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাফি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড: শাহীন মিয়া সারোয়ার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ গোলাম সরোয়ার রিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক সালামাতুল্লাহ সালেহীসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোঃ রুহুল আমিন রাজ্জাক বলেন, ২০১১ সাল থেকে ‘জাগ্রত মির্জাগঞ্জ’ সংগঠনের পথচলা শুরু। আমাদের এই সংগঠনের মাধ্যমে গরিব, দুঃখী ও অসহায় মানুষদের নিয়েই এবং উপজেলায় ৬টি ইউনিয়ন নিয়ে আমাদের কাজ। সামাজিক কল্যাণমূলক কাজ ও অরাজনৈতিক একটি সংগঠন ’জাগ্রত মির্জাগঞ্জ’।




