অনৈতিক কর্মকাণ্ড : বানারীপাড়া প্লেসক্লাব থেকে সাংবাদিক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতার পরিচয়ে নানা অপরাধসহ অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বানারীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি রাহাদ সুমনকে। ২৩ অক্টোবর বুধবার বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে একটি জরুরী সভা ডাকা হয়। উক্ত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সাংবাদিক মাসুম বিল্লাহ সরদারের সভাপতিত্বে আয়োজিত এই জরুরি সভায় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোগল সুমন সাফাকাত শুভ, সাবেক কোষাধক্ষ্য নুরুজ্জামান পলাশ, সাংবাদিক কাজী বশির আহমেদ, ইলিয়াস শেখ, মোহাম্মদ জাহিন খালাসী, সাবেক সহ সম্পাদক মাইনুল ইসলাম শফিক, তাওহিদুল ইসলাম, মোঃ হাসিবুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আমিনুল ইসলাম, মিঠু প্রমুখ।

বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাহাদ সুমন রাজধানীর একটি আবাসিক হোটেলে অনৈতিকভাবে ধরা পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বানারীপাড়া সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের মান ক্ষুন্ন হয় বলে সভায় একমত প্রকাশ করা হয়।  ইতোপূর্বেও তিনি গুঠিয়া নারায়নপুর এলাকায় নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে ধরা পড়েন।

সাংবাদিকতার পরিচয় ব্যবহার তার বিরুদ্ধে চাঁদাবাজি-সহ অনেক অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে বানারীপাড়া প্রেসক্লাব জরুরি এক সভা ডেকে সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে রাহাদ সুমনকে বানারীপাড়া প্রেসক্লাব থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top