মির্জাগঞ্জে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে এইচএসসি ও মাদরাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী। এছাড়া উপজেলায় দুইটি মাদরাসায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ভাজনা কদমতলা নুরিয়া মাদরাসা থেকে ২১ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, যাদের মধ্যে ৩ জন জিপিএ ৫ পেয়েছে এবং সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসা থেকেও ২১ জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ করেছে।

সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজে জিপিএ ৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী, সুবিদখালী সরকারি কলেজে ৩জন, আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজে ১ এবং মাদরাসা বোর্ডের অধীনে ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদাসায় জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, মানসুরাবাদ ইসলামিয়া আলিম মাদ্রসায় ৩ জন, পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রসায় ১জন ও কপালভেড়া দারুসুন্নাত মহিলা মাদ্রসায় ১জন।

সব মিলে উপজেলায় মোট ১৯জন শিক্ষার্থীর জিপিএ ৫ পেয়েছে। এবারে উপজেলার মধ্যে সাফল্য ও ভালো ফলাফল অর্জন করেছে সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত) বলেন, এবারে সুবিদখালী পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ৯৯৮জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৪৩জন শিক্ষার্থী, যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১জন। আলিমে ১৬৬জন পরিক্ষার্থীর মধ্যে ১৪২জন কৃতকার্য হয়েছে, যার মধ্যে ৮জন জিপিএ-৫ পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top