ইমতিয়াজ আহমেদ, বাকেরগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার বাকেরগঞ্জে উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শনিবার (১২ অক্টোবর) । সকাল ৯ টায় বাকেরগঞ্জ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফিরোজ আলম।

এছাড়া জনশক্তির মান সংরক্ষণ ও সংগঠন সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বর্তমান প্রেক্ষাপটে জামায়াত কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য একেএম ফখরুদ্দিন খান রাযী, ইসলামি আন্দোলনে ত্যাগ ও কুরবানির উপর আলোচনা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
দারসুল কোরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য সাইফুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহম্মেদ খান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবদুল হান্নান প্রমুখ।




