মালয়েশিয়ার বিমান বন্দরে আজহারীকে জিজ্ঞাসাবাদ

বরিশাল জার্নাল ডেস্ক

জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

আজহারীর ব্যাক্তিগত সহকারী মোরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘ ৪ ঘণ্টা ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের পর ড. মিজানুর রহমান আজহারী কুয়ালালামপুরে নিজ বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

মোরাদ হোসেন আরো বলেন, ‘সিল মারার পর পুলিশ তার সাথে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। তাকে আওয়ামী লীগ সরকারের আমলে করা অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা আজহারীকে মালয়েশিয়ার ক্যাটাগরি-১ ভিসায় নেন। এটা মালয়েশিয়া ভিআইপি সম্মানের ভিসা।’

আজহারীকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় মনগড়া নিউজের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন মোরাদ হোসেন।

এর আগে  শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেশত্যাগ করেছেন বলে জানান আজহারী । যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।

উল্লেখ্য, গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারি। নয় দিনের মাথায় মালয়েশিয়া ফিরে যান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top