সাবেক এমপি জ্যাকব গ্রেফতার

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকবকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সাবেক সচিব মো. জাহাংগীর আলমও গ্রেফতার হয়েছেন। জ্যাকব ও জাহাংগীরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, জ্যাকব ও জাহাংগীরকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব। তিনি একবার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন।

অন্যদিকে জাহাংগীর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। ডিএমপি বলছে, সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেপ্তার করা হয়।

জাহাংগীর আলমকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি ডিএমপি। তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জাহাংগীর আলম ডামি নির্বাচনের কারিগর।

২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময়ও জাহাংগীর ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top