নিজস্ব প্রতিবেদক
বরিশালের উজিরপুর উপজেলায় মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলকে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার বেলা ১১টোর দিকে উপজেলা পরিষদের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের সকল সম্মান ও সম্মাননার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশালের সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক ডাক্তার আব্দুর রহিম সিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল।
ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।




