জাতীয়করণের দাবিতে চরফ্যাশনে মাধ্যমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক স্তর (মাদ্রাসা, মাধ্যমিক স্কুল ও কলেজ ) শিক্ষকদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা সহ প্রায় শতাধিক শিক্ষক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতকরা ৯৭ ভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা অতীব জরুরি। একই শিক্ষাগত যোগ্যতায়, একই পাঠ্যপুস্তক, এক বোর্ডের আওতায়, পরীক্ষা হলেও সরকারি ও বেসরকারির শিক্ষকদের মধ্যে আর্থ-সামাজিক মর্যাদার বৈষম্য শিক্ষার উন্নয়নের প্রধান অন্তরায়। তাই শিক্ষা সংগঠন ও সকল শিক্ষক-কর্মচারীদের প্রাণের দাবি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসার জাতীয়করণ। এটি নিশ্চিত হলে শিক্ষক ও শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে। শিক্ষার মান গুণগত বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল, চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, আনজুর হাট আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম আসলামী, উপজেলা মাধ্যমিক একাডেম সুপারভাইজার খলিলুর রহমান, এওয়াজপুর অজুপিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল,চরফ্যাশন টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন, সুপার মাওলানা সিদ্দিক, মাওঃ সালেহ উদ্দিন, মাওলানা শাহ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির সভাপতি মাওঃ মাহবুবুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top