বরিশাল আদালতের বিচারক নিখোঁজ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল জেলা জজ (সিভিল) আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার বিকেলে মাগরিবের নামাজ আদায় করে আদালত থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বরিশাল জেলা জজ আদালতের নাজির বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস জানান, সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ করে বাসায় ফেরেননি। বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে জানানোর পর আদালতের নাজিরসহ অন্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করার পরও মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত তিনি আদালতে বা বাসায় ফেরেননি। তবে তার নিখোঁজ হওয়ার কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না তারা।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ বলেন, অফিসের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজিরসহ অফিসের অন্য কর্মকর্তারা তার নিখোঁজের বিষয়ে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ‘আমার দেশ’-কে বলেন, ‘বরিশাল আদালতের একজন বিচারক নিখোঁজ হওয়ার বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top