চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানকে সাংবাদিক ইউনিয়নের আর্থিক অনুদান

চরফ্যাশন ​ প্রতিনিধি

চরফ্যাশন প্রেসক্লাবের অফিস সহায়ক আব্দুল মান্নানকে আর্থিক অনুদান প্রদান করেছে ‘চরফ্যাশন সাংবাদিক ইউনিয়ন’। সোমবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় চরফ্যাশন প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানে এই অনুদান তার হাতে তুলে দেয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামাল গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও আগামী সময় প্রতিনিধি আবু সিদ্দিক।

​চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি জুলকার নাঈম, দৈনিক আজকের ভোলার প্রতিনিধি হাসনাইন শামীম দুলাহার আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ইব্রাহিম প্রমুখ।

​এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতার পরিমণ্ডলে যারা নিরলসভাবে পেছনের কাজ করে যান, তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ ভবিষ্যতে আরও মানবিক কাজের অনুপ্রেরণা জোগাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top