রমজানের রোজা শুরু সোমবার, ঈদুল ফিতর মঙ্গলবার

বরিশাল জার্নাল ডেস্ক

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হবে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। মাসব্যাপী রোজা শেষে ৯ মার্চ (মঙ্গলবার) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।
কাজাখস্তানের বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রমজানের অন্যতম পবিত্র রাত লাইলাতুল কদর বা শবে কদর ২০২৭ সালের ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে পড়বে।
আগামী বছর ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপিত হবে। এর আগের দিন ১৫ মে পবিত্র আরাফাত দিবস।
ইসলামি বর্ষপঞ্জিতে অন্যান্য গুরুত্বপূর্ণ দিনও উল্লেখ করা হয়েছে। ইসরা ও মিরাজ বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রজনীকালীন ভ্রমণ ও ঊর্ধ্বারোহণ পালিত হবে ৪ ও ৫ জানুয়ারির মধ্যবর্তী রাতে। আর লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে। ১৫ জুন পবিত্র আশুরা পালিত হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী স্মরণে ঈদে মিলাদুন্নবী পালিত হবে ১৪ ও ১৫ আগস্ট। এ ছাড়া, ২০২৭ সালের ২৪ ও ২৫ ডিসেম্বরের মধ্যবর্তী রাতেও ইসরা ও মিরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় ছুটি ও পালনীয় দিনগুলোর তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।
২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল ১৯ মার্চ। ২০ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top