বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে দুই মৌসুমী ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বাবুগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন ও বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি চায়না দুয়ারি জাল ও আনুমানিক ২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছগুলো অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের মো. জসিম হাওলাদার (৩৮) ও মো. শামীম হাওলাদার (৩৮)।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top