বাকেরগঞ্জে দুই খাদ্য গুদামে ইউএনও’র আকস্মিক পরিদর্শন

​বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ও হলতা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

​পরিদর্শনকালে তিনি গুদামগুলোর সার্বিক মজুদ পরিস্থিতি, খাদ্যের মান, সঠিক ওজন ও সংরক্ষণ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এছাড়া সরকারিভাবে ধান-চাল সংগ্রহের অগ্রগতি এবং বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন।

​পরিদর্শন শেষে ইউএনও বলেন, সরকারি খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না।

​এ সময় স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা, গুদাম ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top